মোহাম্মদ হাবীব উল্যাহ্:
আসছে আগামি ১২ মে (শুক্রবার) হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের ১৮ বছর পূর্তি উদযাপন করা হবে। এ জন্য ‘উচ্ছ্বসিত প্রাণের মেলা-২০২৩’ শিরোনামে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই দিনে কলেজের স্থায়ী ক্যাম্পাস, বঙ্গবন্ধু কর্ণার ও শহীদ মিনারের উদ্বোধন এবং শিক্ষক সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান। সভাপতিত্ব করবেন, কলেজ গভর্ণিং বডির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ শাহজাহান। বিষয়টি নিশ্চিত করেছেন, কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড.এস.এম মোস্তফা কামাল খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ^বিদ্যালয়ের ট্রেজারার ড. মো. আনোয়ার হোসেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।
এ বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভুঁইয়া বলেন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও কলেজ গভর্ণিং বডির সভাপতি আমাদের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আশাকরি, সবার সার্বিক সহযোগিতায় একটি সুন্দর ও সফল অনুষ্ঠান উপহার দিতে পারবো।
প্রতিষ্ঠানটি বিশ^বিদ্যালয়ে উন্নতিকরণের লক্ষে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, একদিন জেলার অন্যতম শ্রেষ্ঠ ও কর্মমূখী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এ কলেজটি প্রতিষ্ঠা লাভ করবে, ইনশআল্লাহ্। তিনি জানান, যারা অর্থের অভাবে উচ্চ শিক্ষাগ্রহণ করতে পারছেনা, তাদের জন্য এ প্রতিষ্ঠানে বিনামূল্যে পড়ার ব্যবস্থা রয়েছে।




















