ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মনিরুল ইসলাম মনির:

মতলব উত্তর উপজেলার নুরজাহান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার (১১ মে) রাতে এখলাছপুর ইউনিয়নের
দক্ষিণ বোরোচরের নিজ বাড়ীর বতসঘরের এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে মতলব উত্তর থানা পুলিশ তার
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নুর হাজান দক্ষিণ বোরোচর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে। চরকাশিম উচ্চ বিদ্যালয় থেকে
দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবছর তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, দেড় বছর পূর্বে উপজেলার ভিটি লতুরদী গ্রামের রবিউল
ইসলামের সাথে নুর জাহানের বিয়ে হয়। বাবার বাড়িতে বসবাস করে তিনি লেখাপড়া করছিল।
সে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও এসআই খোকন চন্দ্র দাস
ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল তৈরি করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য মেডিক্যালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ০৯:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩