ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাংগঠনিক সম্পাদক প্রার্থী হাফেজ আবুল কাশেম

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক প্রার্থী হাফেজ মো. আবুল কাশেম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (১২ মে) সকালে তিনি প্রধান নির্বাচন কর্মকর্তা ইকবালুজ্জামান ফারুকের কাছ থেকে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় নির্বাচন কমিশনার অধ্যাপক মো. সেলিম, সদস্য সচিব মনিরুজ্জামান বাবলুসহ ব্যবসায়ী সমিতির ভোটারগণ উপস্থিত ছিলেন। হাফেজ মো. আবুল কাশেম বর্তমানে শিল্প বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত আছেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামি ৩১ মে (বুধবার) হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ মে শনিবার দুই দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ১৫ মে সোমবার মনোনয়নপত্র দাখিল, ১৬ মে মঙ্গলবার মনোয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
আগামি ১৮ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার, ২০ মে শনিবার চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর প্রচার-প্রচারণা শেষে আগামি ৩১ মে বুধবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাংগঠনিক সম্পাদক প্রার্থী হাফেজ আবুল কাশেম

আপডেট : ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩