মনিরুল ইসলাম মনির:
পবিত্র ওমরা হজ্ব পালন শেষে দেশে ফিরেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর
দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল।
তার স্ত্রীও সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন।
১৩ মে শনিবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। (৬ মে) বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সে করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদির উদ্দেশ্যে রওয়ানা
করেছিলেন তিনি।
সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মীবৃন্দ, শুভাকাঙ্খীদের সাথে দেখা করতে
না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। তিনি সহ তার স্ত্রী যাতে সঠিক ভাবে পবিত্র ওমরা
হজ্ব পালন শেষে সুস্থভাবে দেশে ফিরেছেন। এ জন্য মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে
শোকরিয়া আদায় করেন।




















