মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর উপজেলার কালিপুর স্কুল ও কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির সাথে শিক্ষার
মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৫ মে সোমবার দুপুরে কালিপুর স্কুল ও কলেজের অডিটরিয়ামে শিক্ষার মানোন্নয়নে
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা
প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।
প্রধান অতিথি বলেন, শিক্ষা খাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন অতুলনীয়।
অবকাঠামোর উন্নয়নসহ প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দানের
ব্যবস্থা নিশ্চিত করেছেন সরকার।
প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের আরও উন্নয়ন
করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে স্মার্ট নাগরিক গড়ে তুলতে
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে।
কালিপুর স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও আশরাফুল হাসানের সভাপতিত্বে
এবং পরিচালনা কমিটির সদস্য মাইন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ
এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর
আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক হোসাইন মো. শরীফ, শিক্ষক নোয়াব আলী, শিক্ষার্থী রিফাত
হোসেন, নুশরাত জাহান।
প্রধান অতিথি আরো বলেন, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে যে যার অবস্থান থেকে
আন্তরিকপ‚র্ন ভ‚মিকা পালন করা জরুরী।
উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি মো. মহি উদ্দিন, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের
সভাপতি শাহীন চৌধুরী, আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য আরিফ উল্যাহ সরকার, উপজেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লা প্রধান, যুগ্ম সাধারন
সম্পাদক কবির হোসেন।




















