ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক কামরুল হাসান। সোমবার (২২মে) বিকালে তিনি পরিষদে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু। এ সময় তিনি পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদেরকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।
এসময় ইউনিয়ন পরিষদের ভবনের জায়গা নিয়ে জটিলতার বিষয়টি সমাধান হয়েছে মর্মে জেলা প্রশাসককে অবহিত করেন ইউপি চেয়ারম্যান। এসময় তিনি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। পরে তিনি ইউপি চেয়ারম্যান ও  সদস্যদের সাথে মতবিনিময় করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নিগার সুলতানা উপস্থিত ছিলেন।
পরিষদের সদস্যদের মধ্যে ইউপি সদস্য মো. নুর মোহাম্মদ, মো. মনির হোসেন, মো. শাহআলম, মো. আক্তার হোসেন, আমির হোসেন, মো. ফরিদ হোসাইন, মো. আব্দুল আজিজ, মুনছুর আহম্মদ, মলিনা রানী আইচ, ছকিনা বেগম, খুশিদা বেগম ও সচিব মো. দিদারুল আলম উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট : ১০:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩