মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মরহুম বিল্লাল হোসেন
সরকারের কবর জিয়ারত করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী
লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
শুক্রবার (২৫ মে) বিকেলে ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ডে ছোট মরাধন গ্রামে সরকারবাড়ি
পারিবারিক কবরস্থানে মরহুম বিল্লাল হোসেন সরকারের কবর জিয়ারত করলেন নুরুল আমিন রুহুল
এমপি।
এসময় গজরা ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ, উপজেলা
ছাত্রলীগের সাবেক আহ্ধসঢ়;বায়ক আবদুর রব প্রধান, অ্যাড. মহসিন মিয়া মানিক, জেলা
স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক
জসিম উদ্দিন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী,
সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন
সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক একে আজাদ, পৌর যুবলীগ
নেতা ওমর খান’সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















