ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরের হাজীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মো. পলাশ (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জুন) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি মো. পলাশ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে। এদিন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ মিয়াসহ সঙ্গীয় ফোর্স।

এ সময় ওই এলাকার হাজী আঃ রশিদ ফার্নিচার হাউজ এর সামনে সন্দেহভাজন মো. পলাশকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ এবং তাকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট : ০৬:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩