ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন 

হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। রোববার (১৮ জুন) দুপুরে বিদ্যালয় কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা তকদিল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক।

মোহাম্মদ উল্যাহ্ বুলবুলের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রোটা. জাফর আহমেদ, এনায়েত করিম ইসহাক, সবিতা রানী সূত্রধর, রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, গীতা পাঠ করেন শিক্ষার্থী অনিল শীল।

এসময় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, মোস্তফা কামাল মজুমদার, আবু তাহের প্রধানীয়া, সুহিলপুর এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো.আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন 

আপডেট : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩