ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটক করতে গিয়ে যমুনায় পড়ে নিখোঁজ কিশোর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে মোবাইল ফোনে টিকটক করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে এক কিশোর।

শনিবার (২৪ জুন) দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর নয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যা এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোর হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চিকাজানী গ্রামের হিরু মিয়ার ছেলে আপন (১৬)। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার আগে আপন বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে বন্যার পানি ও বাহাদুরাবাদ নৌ-ঘাট টার্মিনাল দেখতে যায়। একপর্যায়ে স্রোতস্বিনী যমুনা নদীতে মোবাইলে টিকটক করতে গিয়ে অসাবধানতায় পানিতে পড়ে নিখোঁজ হন।

অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর নয়া জানান, নিখোঁজ আপনের মা-বাবা দু’জনই সরকারি কর্মচারী। শিক্ষার্থী আপন যমুনা নদীতে মোবাইলে টিকটক করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। উদ্ধারের চেষ্টা চলছে। ইতোমধ্যে ডুবুরিকে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

টিকটক করতে গিয়ে যমুনায় পড়ে নিখোঁজ কিশোর

আপডেট : ১১:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩