ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে জবাইকৃত শিয়াল উদ্ধার ২ জনের জেল

ফাহাদ খাঁন:
চাঁদপুরের ফরিদগঞ্জে শিয়াল জবাই করে বিক্রির প্রস্তুতি নেওয়ার অপরাধে মো. রাকিব হোসেন (৪৫) ও মো. মজিবুর রহমান মিজি (৪৫) নামে দু’জনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
৮ জুলাই শনিবার রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শিয়াল’র জবাইকৃত কাঁচা মাংস উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধারকৃত শিয়ালের মাংস বিনষ্ট করে মাটিতে পুঁতে রাখা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান বলেন, সকদিরামপুর এলাকাতে একটি আখ খেত থেকে শিয়াল আটকেরপর জবাই করে বিক্রির প্রস্তুতি হচ্ছে খবর পেয়ে থানার উপপুলিশ পরিদর্শক সুমন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় উপজেলা প্রশাসনের দিকনির্দেশনায় ঘটনাস্থল থেকে সকদিরামপুর এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে মো. রাকিব হোসেন (৪৫) ও পশ্চিম সেকদিরামপুর এলাকার মো. কলমতার মিজির ছেলে মো. মজিবুর রহমান মিজি (৪৫)কে আটক করা হয়। এসময় জবাইকৃত শিয়ালের কাঁচা মাংস জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা জানান, খবর পেয়ে শনিবার রাতে জবাইকৃত শিয়ালের কাঁচা মাংস জব্দ করি। এসময় শিয়াল জবাই ও মাংস বিক্রির অপরাধে সকল স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে রবিবার (৯ জুলাই) সকালে মো. রাকিব হোসেন (৪৫) ও মো. মজিবুর রহমান মিজি (৪৫) নামে দু’জনকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ এর ২৪ ধারায় ১ মাসের কারাদণ্ড প্রদান করে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে জবাইকৃত শিয়াল উদ্ধার ২ জনের জেল

আপডেট : ১০:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩