ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক খান সততা ও আদর্শের মডেল ওয়ার্ড গড়তে চান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • 45

গালভরা কোনো উন্নয়ন প্রতিশ্রæতি নয়, ৪ নম্বর ওয়ার্ডের সকল সমস্যা সমাধানে নিজের
সততা ও আদর্শ সমুন্নত রেখে, বদলে দেওয়ার দৃঢ়সংকল্প নিয়ে সততা ও আদর্শের মডেল ওয়ার্ড
গড়তে ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হিসেবে ডালিম মার্কায় কাউন্সিলর
পদে নির্বাচনে অংশ নিয়েছেন সর্বজননন্দিত, সৎ ও আদর্শবান ব্যক্তিত্বসম্পন্ন, মানবতাবাদী,
গরিব অসহায়ের কল্যাণে নিবেদিতপ্রাণ মো. ওমর ফারুক খান। প্রতীক বরাদ্দের পর থেকে
জনসংযোগ, পথসভার মাধ্যমে তার প্রতীক ডালিম মার্কায় ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন
তিনি। এরই মধ্যে তার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এলাকায়।
ঠাকুরচর, আদুরভিটি, পালালোকদি নিয়ে গঠিত এ ওয়ার্ডটিতে রয়েছে নানান সমস্যা। তবে
যানজট ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে ফেলে এ ওয়ার্ডের সর্বসাধারণকে। মাদক নির্মূল এ
এলাকার ভোটারদের অন্যতম দাবি।

ওমর ফারুক খান বলেন, নির্বাচন হচ্ছে একজন মানুষের সামাজিক মূল্যায়নের পরীক্ষা। নেতা হওয়ার
জন্য নির্বাচন নয় বরং নীতি ও আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে সমাজের সেবা করার
পবিত্র দায়িত্বের নাম কাউন্সিলর। সমাজে মানুষের সেবা করার জন্য অর্থ আর পেশীশক্তির প্রয়োজন
হয় না, শুধু প্রয়োজন বিপদে-আপদে মানুষের পাশে এসে দাঁড়ানোর মতো সুন্দর মানসিকতা।
সরকারের উন্নয়ন ধারাবাহিকতা থেকে পিছিয়ে পড়া ৪নম্বর ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন
আধুনিক, নিরাপদ ও উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলেই
ডালিম মার্কায় ভোট দিয়ে আমাকে তাদের সেবা করার সুযোগ দেবে বলে আমার প্রত্যাশা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক খান সততা ও আদর্শের মডেল ওয়ার্ড গড়তে চান

আপডেট : ০৮:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩