ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাওলাতের ৪০০ টাকা ফেরত চাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রণক্ষেত্র

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • 139

ব্রাহ্মণবাড়িয়ায় চার বছর আগের ৪০০ টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার প্রেরণ করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতরা হলেন মনসুর আলী (৩০), বিল্লাল মিয়া (৬০) সদরে ভর্তি, পাভিয়া (৩০) সদরে ভর্তি, ময়না বেগম (৩৫), শাহীন মিয়া (৩০), জসিম মিয়া (৩২), আলকাছ মিয়া (৩৫), নয়ন মিয়া (১৮), কালু মিয়া (২৮), জীবন মিয়া (১৮), নাদিম (১৮), কিরণ মিয়া (১৯), বাদল মিয়া (২২)। এর মধ্যে জীবন মিয়ার দুই হাত ভেঙে যাওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৈন্দ গ্রামের কাসেম মিয়ার ছেলে সুমনকে গত চার বছর আগে ৪০০ টাকা ধার দিয়েছিলেন একই এলাকার মনসুর। রোববার রাত ৯ টার দিকে মৈন্দ বাজারে শাহজাহান মিয়ার চায়ের দোকানে সুমনকে পেয়ে পাওনা ৪০০ টাকা দাবি করেন মনসুর। সুমন উত্তরে জানায় পাওনা টাকা ফেরত দেবে না। এ নিয়ে উভয়ের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মনসুরকে মারধর শুরু করেন সুমন। তাৎক্ষণিক বাজারে বিষয়টি মুরুব্বিরা মীমাংসা করে দিয়েছে এবং তারা যার যার বাড়িতে চলে যান। এর কিছুক্ষণ পর সুমনের বাড়ির লোকজন লাঠিসোঁটা নিয়ে মনসুরের বাড়িতে হামলা করে। এতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাওলাতের ৪০০ টাকা ফেরত চাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রণক্ষেত্র

আপডেট : ০৭:১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২