কুমিল্লার সদর দক্ষিণে অপহরণের তিনদিন পর বাপ্পি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ধনাজোড় এলাকায় একটি ফসলি জমি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরীএ তথ্য নিশ্চিত করেছেন।





















