মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর গাছে উঠে এক যুবক অজ্ঞান হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।
২৪ জুলাই সোমবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের আইঠাদি মাথাভাঙা গ্রামে এ
ঘটনা ঘটেছে। জানা যায়, আইঠাদি মাথাভাঙ্গা গ্রামের জয়নাল প্রধানের ছেলে নাছির উদ্দীন
(২৫) গাছের ঢালা কাটতে একটি গাছের প্রায় ৫০ ফুট উপরে উঠে। পরে নিচের দিকে তাকিয়ে
ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাই সে আর নিচে নামতে পাড়েনি। পরে স্বজনরা ফায়ার সার্ভিসকে
‘৯৯৯’ ফোন দিলে মতলব উত্তর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তাকে উদ্ধার
করে।
ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে উপস্থিত
হই।
সিনিয়র ফায়ার ফাইটার মো. হেলাল উদ্দিন, সহকর্মী মো. জাকির হোসেন ও ড্রাইভার মো.
সাজু মিয়ার আনুমানিক ২০মিনিট সময় ধরে ৫০ ফুট উচ্চতার আটকে পড়া ব্যক্তিকে গাছ
হতে উদ্ধার কাজ সম্পর্ণ করে।




















