ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে এমরান হোসেন মিলন ভূঁইয়ার ইন্তেকাল ॥ বিভিন্ন জনের শোক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • 47
ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. এমরান হোসেন মিলন ভূঁইয়া (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। বুধবার (২৬ জুলাই) বিকেলে হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য চাঁদপুর একাটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাচ্ছু ভূঁইয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে মৃতের ভাই মো.দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলার চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জানা যায়, এমরান হোসেন মিলন ভূঁইয়া ছাত্রজীবন থেকে সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন, একই সাথে ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুবলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের দায়িত্ব স্বনামের সাথে পালন করেছেন। পাশাপাশি তিনি নিজের ব্যবসা পরিচালনা করার কারনে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেন।
এদিকে এমরান হোসেন মিলন ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সাংসদ ড. মুহম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে এমরান হোসেন মিলন ভূঁইয়ার ইন্তেকাল ॥ বিভিন্ন জনের শোক

আপডেট : ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩