ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের বাবা হলেন ক্রিকেটার নাসির

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • 232

ছেলে সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। গত ৮ এপ্রিল কোল আলো করে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন তামিমা সুলতানা তাম্মি। সমকালকে নিশ্চিত করেছেন নাসির নিজেই। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসির-তামিমা দম্পতি।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তামিমার বেবি বাম্পের ছবি দিয়ে অন্তঃসত্বা হওয়ায় খবর জানিয়েছিলেন নাসির হোসেন। যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার এক রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন।

গত কয়েকবছর ক্রিকেট মাঠের চেয়ে বাইরের খবরেই সবচেয়ে বেশি শিরোনামে নাসির। এক সময় জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় ছিলেন তিনি। কিন্তু দীর্ঘ দিন ধরে জাতীয় দলে অনিয়মিত। মাঝে বিপিএল গেলেও খেলতে পারেননি। এবার ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন প্রাইম ব্যাংকের হয়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ছেলের বাবা হলেন ক্রিকেটার নাসির

আপডেট : ০৪:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২