সংসদ সদস্য পদপ্রার্থী জাতির হোসেন প্রধানীয়া বলেন, পদ্মা মেঘনা ডাকাতিয়া ধনাগোদা নদী বেস্টিত ইলিশের বাড়ি চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসন চাঁদপুর -০৫ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের সর্ববৃহৎ স্বাধীনতার স্বপক্ষের রাজণৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের বর্তমান সভানেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, ডিজিটাল বাংলার স্থপতি, উন্নয়নের ধারক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী জাতিয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পাওয়ার ইচ্ছা পোষন করছি।
তিনি বলেন, আমি আমার নির্বাচনী উদ্দেশ্য, পরিকল্পনা জন কল্যানে আমার সমাজসেবা মূলক চিন্তা ভাবনা আপনাদের মাধ্যমে প্রিয় হাজীগঞ্জ ও শাহরাস্তি বাসীকে জানাতে চাই। আমার নির্বাচনী উদ্দেশ্য হাজীগঞ্জ- শাহরাস্তি জনগনের নানাবিধ সমস্যা চিহ্নিতকরন এবং তা সমাধান করা। তাছাড়া হাজীগঞ্জ-শাহরাস্তিকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। সর্বপরি শাহরাস্তি-হাজীগঞ্জ বাসীর সাথে কাধে কাধ মিলিয়ে পথচলা। এছাড়া সততা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্ম এই চার আদর্শের ভিত্তিতে আপনাদের সাথে কাজ করার উদ্দেশ্য নিয়েই আপনাদের সাথে আশা ও নির্বাচনী ঘোষনা দেওয়া।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গত চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে অংশগ্রহন করি। আমার নির্বাচনী প্রচারনায় যে ভাবে সহযোগীতা করেছেন জেলাবাসীর কাছে উপস্থাপন করেছেন সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশাকরি আগামী দিন গুলিতে আমাকে এইভাবে সহযোগীতা করবেন।
তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি সকল নেতৃবৃন্দ জনপ্রতিনিধিগণ এবং সর্বস্তরের জনগণ গত জেলা পরিষদ নির্বাচনে আমার ওয়াদা ছিল আপনাদের জন্য কাজ করা। যে ভাবে বিগত নির্বাচনে আপনারা আমাকে সার্বিক সহযোগীতা করেছেন, সে জন্য আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রিয়, হাজীগঞ্জ-শাহরাস্তিবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন, আগামী দিনগুলিতে আমি যেন আপনাদের সাথে কাজ করতে পারি, আমি কাজ করতে চাই, জননেত্রী শেখ হাসিনার সাথে আমার দেশের জন্য, আপনাদের জন্য । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি জনতার।




















