ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সাংবাদিক কন্যার কৃতিত্বঃ উৎসাহমূলক শিক্ষা বৃত্তি প্রদান করেছেন উপজেলা প্রসাশন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • 43

শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিনের কন্যা মুশফিকা হেলাল তন্বী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ৩৮ তম স্থান অর্জন করায় তাকে উৎসাহমূলক শিক্ষা বৃত্তি দিয়েছে উপজেলা প্রসাশন।

শনিবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে তার পিতার হাতে বৃত্তির চেক তুলে দেন।

জানা যায়, মুশফিকা হেলাল তন্বী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ৩৮ তম স্থান অর্জন করে বায়োকেমিস্ট্রি বিভাগে ভর্তির সুযোগ লাভ করে। ইতোপূর্বে সে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। তার এ গৌরবজনক সাফল্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উৎসাহমূলক শিক্ষা বৃত্তি দেয়া হয়।

এ সময় প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে সাংবাদিক কন্যার কৃতিত্বঃ উৎসাহমূলক শিক্ষা বৃত্তি প্রদান করেছেন উপজেলা প্রসাশন

আপডেট : ১২:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩