কেন্দ্রীয় আওয়ামীলীগের ঘোষিত কর্মসৃচি অনুযায়ী বিএনপির ‘অগ্নিসন্ত্রাসের’ বিরুদ্ধে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৩০ জুলাই) বিকেলে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিনের নেতৃত্বে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বালুর মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মধ্যদিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী আনোয়ারুল হক হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা জাকির হোসেন মিয়াজী, আশ্রাফ উদ্দিন পাটওয়ারী দুলার, শাহ জামাল, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, ১০ নং গন্ধব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গেয়াস উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া,৮ নং হাটিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ১১ নং হাটিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি এ কে এম মজিবুর রহমান, ২ নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী,সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ ধর, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত,৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বিল্লাল হোসেন, মহিলা সদস্য জান্নাতুন ফেরদৌস, পৌর কাউন্সিলর আজাদ মজুমদার, মনির কাজী, মাইনুদ্দিন মিয়াজী, শাহআলম, আলাউদ্দিন মুন্সী, সাদেকুজ্জামান মুন্সী, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী জনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউছুফ মহনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।




















