শাখাওয়াত হোসেন শামীম:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শেখ কামাল সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বাবু দিলীপ কুমার সাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শাহ জামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইয়াছিন আরাফাত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আবু ইউসুফ মহন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




















