ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া ক্যান্সার রোগী সেজে অর্থ আদায়ের অভিযোগে ২ প্রতারক গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • 164

নোয়াখালীর সমাজ সেবা অধিদপ্তরে ভুয়া সনদে ক্যান্সার রোগী সেজে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক বাবা-ছেলেকে আটক করেছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে আটক দুই প্রতারককে সুধারাম মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করেন তিনি।

আটককৃতরা হলেন, সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্ল্যাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (৪৫) ও তার পুত্র মো. ওমর ফারুক (১৫)।নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুইজন বাবা ও ছেলে। ভুয়া কাগজপত্র দিয়ে ক্যান্সার রোগীর ৫০ হাজার টাকার অর্থসহায়তার আবেদন করেন। আমি আবেদন যাচাই-বাছাই কমিটির সভাপতি। আমি যতই তাদের সত্য বলতে বলি তারা তা গোপন করে। তাদের কয়েকবার সতর্ক করার পরও তারা আমাকে বারবার ভুল বুঝায়। আমি শক্তভাবে কথা বলায় তারা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। তারপর তাদের পুলিশের কাছে সোপর্দ করি।

সমাজসেবা নোয়াখালীর উপ-পরিচালক মো. নজরুল ইসলাম পাটওয়ারী বলেন, ভূয়া কাগজপত্র দিয়ে ক্যান্সার রোগী সেজে এমন প্রতারকের কারণে প্রকৃত রোগীরা অর্থ সহায়তা থেকে বঞ্চিত হয়। আমরা এটি কঠিনভাবে পর্যালোচনা করে নিশ্চিত হবার পর তাদের চেক প্রদান করি।

  1. সুধারাম মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, প্রতারক দুইজন থানা হেফাজতে রয়েছে। এজহার দাখিল করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃ’ত্যু 

ভুয়া ক্যান্সার রোগী সেজে অর্থ আদায়ের অভিযোগে ২ প্রতারক গ্রেফতার

আপডেট : ১০:৪৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২