বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ১৬ আগস্ট বুধবার বাদ আসর শাহরাস্তি ঠাকুর বাজার জামে মসজিদে দলীয় নেতৃবৃন্দ এতিম হাফেজদের সমন্বয়ে দোয়া ও মোনাজাত করা হয়। শাহরাস্তি- হাজীগঞ্জ বিএনপি থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহরাস্তি হাজিগঞ্জের কৃতি সন্তান, চাঁদপুর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য ব্যারিস্টার কামাল উদ্দিন এর নির্দেশনা দোয়া ও মোনাজাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন,৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল জব্বার, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাইনুদ্দিন, ১২ ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আতিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক রাব্বি, ১২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, শ্রমিক দলনেতা মনির মিয়াজী, যুবদল নেতা হোসেন রফিক, এমরান, আরিফ, কাউছার আহমেদ মিজি, শাহজাহান মিজানুর রহমান মানিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন। মিলাদ শেষে সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি ও শারীরিক উন্নতি কামনা করে বিশেষভাবে দোয়া করা হয়।




















