ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে এইচ.এস.সি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে একজন শ্রীঘরে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • 53

চাঁদপুরের ফরিদগঞ্জে এইচ.এস.সি পরীক্ষা চলাকালিন অবস্থায় নকল সরবরাহের অপরাধে এক কলেজ পিয়নকে হাতেনাতে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনাটি ২২ আগস্ট (মঙ্গলবার) উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ কেন্দ্রের। উক্ত কলেজের অফিস সহকারী মো. আনোয়ার হোসেনকে সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তার কাছ থেকে ২টি প্রশ্নের উত্তর সহ কয়েকটি নকল পাওয়া যায়। গুরুতর এই অপরাধের কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়নকে এক মাসের কারাদন্ড দেন।
এ বিষয়ে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুনির চৌধুরী বলেন- ‘হ্যাঁ তাকে ১ মাসের জন্যে কারাদন্ড দেওয়া হয়েছে। বিষয়টি দুঃখ জনক।’
এ বিষয়ে কেন্দ্র সচিব মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন-‘ নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিভাইজের মাধ্যমে নকল সহ পিয়নকে সনাক্ত করেন এবং তাকে এক মাসের সাজা দেন।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পাশের হার বেশী দেখানো জন্যে এ নকল সরবরাহের সাথে কোনো ভাবেই জড়িত নই।’
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার বলেন- ‘পরীক্ষা কেন্দ্র ভিজিট করা সময় প্রতিষ্ঠানের গেইটে সন্দেহ জনকভাবে কলেজ পিয়নকে জিজ্ঞাসাবাদ করি। পরে তার কাছে পরীক্ষার প্রশ্নের দু’টি উত্তরসহ নকল পাওয়া যায়। এ সময় পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ ধারায় তাকে এক মাসের সাজা দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে এইচ.এস.সি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে একজন শ্রীঘরে

আপডেট : ০৬:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩