ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও প্রতিবাদ সভা 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • 39
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাযার নামাজ ঢাকায় আদায় করতে না দেওয়ায় ও সারা দেশে গায়েবানা জানাজায় হামলা ও গ্রেফতারের প্রতিবাদে পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহরাস্তি উপজেলা শাখা।
গতকাল (২৩ই আগষ্ট) বুধবার সকাল ৯ ঘটিকায় উপজেলা সদর মেহের কালীবাড়ি মসজিদ রোড থেকে শুরু করে মধ্য ঠাকুর বাজার চিশতীয়া মাদ্রাসা রোড সংলগ্ন স্হানে বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি  মাওঃ আবুল হোসাইন।
বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা মজলিসে শূরার অন্যতম সদস্য, শাহরাস্তি উপজেলা শাখার আমীর বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোস্তফা কামাল।
তিনি বলেন, এই সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। ন্যায় বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে।গণ-মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে। খুন-গুম -সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।ফ্যাসিবাদী কায়দায় আইন-শৃঙ্খলা বাহিনীকে জনমতের বিরুদ্ধে ব্যবহার করে এই বাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি সরকারকে আরো বলেন, শীঘ্রই পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিন।
আর না হয় দেশের সাধারণ জনগণ ফুঁসে উঠলে আপনাদের পতন নিশ্চিত হবে,ইনশাআল্লাহ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও প্রতিবাদ সভা 

আপডেট : ০৬:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩