হাজীগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়লয়ের অর্থায়নে অসহায় ও দরিদ্রগোষ্ঠীর মাঝে ঢেউটিন ও টাকা বিতরণ, উপজেলা সম্মেলন কক্ষের উদ্বোধন এবং আইন শৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় ও দরিদ্রগোষ্ঠীর মাঝে ঢেউটিন বিতরণ ও উপজেলা সম্মেলন কক্ষের উদ্বোধন করেন।
এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম মাসিক আইন শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
বক্তব্যের পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমসহ উপস্থিত সকলে। একই সময়ে জাতির পিতাসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা নঈম, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, প্রকৌশলী রেজওয়ানুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইন, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা।
এ সময় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী, মো. মিজানুর রহমান মিলন, গিয়াস উদ্দিন বাচ্চু, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান, সাংবাদিক মুন্সী মোহাম্মদ মনির, মহিউদ্দিন আল আজাদ, এনায়েত মজুমদার, মোহাম্মদ হাবীব উল্যাহ্, মঞ্জুর আলম পাটওয়ারীসহ টিনপ্রাপ্ত উপকারভোগীরা।
অনুষ্ঠানে পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, একেএম মজিবুর রহমান ও আবু তাহের প্রধানীয়াসহ সংবাদকর্মীরা।
এছাড়া হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল কলেজের কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলম মামুন জীবন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।