ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পানিতে ডুবে পাঁচ বছর বয়সি শিশুর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • 48
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে তাসনিম নূর নামের পাঁচ বছর বয়সি এক শিশু মারা গেছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মো. নিজাম উদ্দিনের ছোট মেয়ে। এ দিন রাতেই নিজ বাড়ির কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এ দিন দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু তাসনিম নূর। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা নঈম জানান, শিশু তাসনিম নূরকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। অর্থ্যাৎ হাসপাতালের আনার পূর্বেই শিশুটি মারা গেছে।
তিনি বলেন, বর্ষাকালে চারদিকে পানি। যেসব পরিবারের ছোট শিশু রয়েছে এবং যেসব বাচ্ছারা সাঁতার জানে না, তাদের পরিবারের সদস্যদের বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুাহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহত শিশুর পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে এবং তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পানিতে ডুবে পাঁচ বছর বয়সি শিশুর মৃত্যু

আপডেট : ১০:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩