মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক মর্যাদাপূর্ণ IVLP ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড 2023-এ ভূষিত হয়েছেন ফিল্মস 4 পিস ফাউন্ডেশন (F4P) এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী। শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ, মানবাধিকার সুরক্ষা এবং সামাজিক পরিবর্তনে সিদ্দিকীর সৃজনশীল, ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্র সরকার এই পুরস্কারে ভূষিত করেছেন।
আইভিএলপি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট কর্তৃক প্রতিবছর উদ্ভাবনী ও ব্যতিক্রমী কাজের মাধ্যমে যারা বিশ্বে ইতিবাচক সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছেন, তাদের প্রদান করা হয়। এই অ্যাওয়ার্ড এর মাধ্যমে সমাজে একটি স্থায়ী পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রানিত করবে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।
পারভেজ সিদ্দিকী এক দশকেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ, মানবাধিকার সুরক্ষা এবং সামাজিক পরিবর্তনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার সৃজনশীল কাজের মধ্যে ক্যামেরায় গাঁথি শান্তির গল্প প্রোগ্রাম অন্যতম যার মাধ্যমে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন পক্ষ থেকে ১২০ জনের ও অধিক তরুণ তরুণীকে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে, মানবাধিকার সুরক্ষায়, এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে, এবং সহিংসতা মুক্ত সমাজ বিনির্মাণে তরুণদের যুক্ত করে প্রশিক্ষণ, চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনীয় আয়োজন করে যাচ্ছেন। প্রশিক্ষণের পরে তরুণরা সমাজে কুসংস্কারের বিরুদ্ধে এবং সহিংসতা দূরীকরণে সমাজ কে সচেতন করতে কাজ করে যাচ্ছেন । এছাড়াও সিদ্দিকী সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।
সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে নরওয়ে সরকারের পিস ফেলোশিপ নিয়ে অসলো বিশ্ববিদ্যালয়ে শান্তি নিয়ে গবেষণা করেন । তিনি বাংলাদেশে ভিডিও অ্যাডভোকেসির মাধ্যমে সমাজ পরিবর্তনের তরুণদের যুক্ত করে কাজ করে যাচ্ছেন। পাশাপশি,একযুগেরও বেশি সময় ধরে তিনি অভিবাসী অধিকারের নিয়ে কাজ করছেন যেখানে ৩০ টিরও বেশি তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য ফিকশন ফিল্ম তৈরি করেছেন এবং বাংলাদেশ টেলিভিশনে অভিবাসীদের অধিকার সুরক্ষায় প্রোগ্রাম নির্মাণ ও প্রচার করে মানুষের অধিকার সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন।
সিদ্দিকীর 2023 সালের জন্য আইভিএলপি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড প্রজেক্ট, “ডিজিটাল পিস বিল্ডিংয়ের জন্য তরুণদের ক্ষমতায়ন” শিরোনাম হল তার একটি সৃজনশীল চিন্তাভাবনার প্রমাণ। এই উদ্যোগটির মাধ্যমে সমাজের ২৫ জন তরুণকে স্মার্টফোনের মাধ্যমে ফিল্ম মেকিং প্রশিক্ষণ দেয়া হবে যেখানে তারা মিডিয়া লিটারেসি, লিডারশিপ, ও ফিল্ম মেকিং এর উপর দক্ষতা অর্জন করে গুজব এবং ভুয়া সংবাদ এর বিরুদ্ধে ডিজিটাল প্লাটফর্মে ইতিবাচক পরিবর্তনের ভূমিকা রাখবে।
পারভেজ সিদ্দিকীর সৃজনশীল কাজগুলো একটি সহনশীল শান্তিপূর্ণ ও সহিংসতা মুক্ত সমাজ নির্মাণে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।




















