শাহরাস্তিতে পিপলস্ ইন্টারন্যাশনাল ম্যাটস্ এন্ড আইএইচটির শিক্ষার্থীদের ২০২৩ এর নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে পিপলস্ ইন্টারন্যাশনাল ম্যাটস্ কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী,স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে উন্নয়ন করেছি তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, শিক্ষার পরিবেশ ও অর্থবহ শিক্ষার দিকে আমি বেশি মনোযোগ দিচ্ছি। গরিব পিতা-মাতারা যাতে অল্প খরচে তাদের সন্তানদের লেখাপড়া করাতে পারেন সেই ব্যবস্থা করা প্রয়োজন। কারিগরি শিক্ষার দিকে জোর দিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান,মেয়র, এ ধারাবাহিকতার আগামী ১বছরেও এ জীবনের পরিবর্তন হবে না। শুধু প্রযুক্তিগত পরিবর্তন আসবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তুমি পরিপূর্ণ জ্ঞানী হলে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। আমরা কারিগরি শিক্ষা এগিয়ে নিতে পারলে বেকারত্বের সংখ্যা কমে যাবে। প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। এটাই জীবন একে অপরের কথা ভাবতে হবে জীবনে একজনের পাশে দাঁড়াতে পারাটাই সাফল্য।অনুষ্ঠানে পরিচালকদের পক্ষে বক্তব্য রাখেন রাজউকের পরিচালক উপ সচিব শামছুল হক।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম আবু ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরান, চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নাসির উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পি,আই ম্যাটসের অধ্যক্ষ ডা: মানিক লাল মজুমদার, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান ভূঁইয়া, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন কামরুজ্জামান ভূঁইয়া, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লায়লা নুর খাদিজা প্রিয়া ও নাইমা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















