সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি
বলেছেন,সমাজ উন্নয়নে বড় হাতিয়ার প্রাথমিক শিক্ষা,জাতির
পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন সারাদেশে একই মানের সার্বজনিন
প্রাথমিক শিক্ষা। তারই আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান তখন সকল প্রাথিমক বিদ্যালয়গুলো জাতীয়করণ করেন।
তাঁর সুযোগ্য কন্যা দেশ রতœ শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে
গুরুত্ব দিয়ে ২৬ হাজার ১ শত ৪ টি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়কে
জাতীয়করণ করেন। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে বই ও
শতভাগ উপবৃত্তি চালু করেছে। তিনি ৯ সেপ্টেম্বর শনিবার কচুয়া
উপজেলার সাচার উচ্চ বিদ্যালয়ের মিলানয়তনে সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান
অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কচুয়া উপজেলা সহকারি কমশিনার ভূমি ইবনে আল জায়েদ
হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির
কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মো,কামাল হোসেনের
পরিচালনায় বক্তব্য রাখেন,শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান
সুলতানা খানম,উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার,চাঁদপুর
জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,উপজেলা আওয়ামী
লীগের সহ-সভাপতি শহীদ দর্জি,কামরুন্নাহার ভূইয়া,মহিলা
আওয়ামী লীগের আহবায়ক সালমা শহীদ ও যুগ্ম আহবায়ক কাজল
রেখা ।




















