ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৮ বছর বয়সি  শিশুকে নির্যাতনের অভিযোগে আটক-১

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • 52
হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ নোয়াপাড়া এলাকায় ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আবুল হোসেন নামের (৫২) একজনকে আটক করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করে হাজীগঞ্জ থানা পুলিশ। তিনি ওই এলাকার খন্দাকার বাড়ির বাসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, শনিবার বাড়ির পাশে শাক তুলতে যায় শিশুটি। এসময় আবুল হোসেন তাকে ফুসলিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে এবং এমন অভিযোগের খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোপিনাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির পরিবারের সাথে কথা বলেন এবং অভিযুক্তকে আটক করেন।
এ দিকে অভিযুক্ত আবুল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসার পর শিশুটির পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে অপরাগতা প্রকাশ করেন এবং তাদের অভিযোগ নেই বলেও জানান। কিন্তু এই ঘটনায় স্থানীয়ভাবে এবং ওই এলাকায় বেশ আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, শিশুটির পরিবারের সদস্যরা অভিযোগ দিতে অপরাগতা প্রকাশ করেন। তিনি বলেন, আবুল হোসেনের বিরুদ্ধে ৩৪ ধারায় অভিযোগ দায়ের করে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ৮ বছর বয়সি  শিশুকে নির্যাতনের অভিযোগে আটক-১

আপডেট : ১১:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩