ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মায়ের বকুনি খেয়ে শিশুর অভিমান, অতঃপর আত্মহত্যা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • 45

চাঁদপুরের হাজীগঞ্জে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শাহনাজ আক্তার নামের ৯ বছর বয়সি এক শিশু শিক্ষার্থী মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মহত্যা করেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার আল-কাউছার স্কুল সংলগ্ন স্থানে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন বিকালে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী মেয়ে শাহনাজ আক্তারের হাতের লেখা খারাপ হওয়ায় বকুনি দেন মা জেসমিন বেগম। এরপর তিনি পারিবারিক কাজে ঘরের বাহিরে যান। কিছুক্ষন পর তিনি ঘরে এসে দেখেন মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
এ সময় তার ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা ও বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়েটি ওই এলাকার আজাদ হোসেনের মেয়ে।
মারা যাওয়া শিশুটির বাড়ির লোকজন জানান, শাহনাজ আক্তারকে খুব আদর করতো তার বাবা আজাদ হোসেন ও মা জেসমিন বেগম। শুনেছি হাতের লেখা খারাপ হওয়ায় আজ (বুধবার) বিকালে তার মা একটু রেগে গিয়ে কিছু কড়া কথা বলেন। এতেই অভিমান করে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তারা বলেন, মেয়ের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না শাহনাজের মা। তিনি বার বার জ্ঞান হারাচ্ছেন। তার এমন অবস্থা দেখে উপস্থিত উৎসুক লোকজন আবেগ-আপ্লুত হয়ে পড়েন। এঘটনায় শিশুটির পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও বাড়ির লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বে শাহনাজ আক্তার নামের শিশুটি মারা গেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, শিার্থীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। সন্ধ্যার পর ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতালের লাশঘরে পাঠানো হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে মায়ের বকুনি খেয়ে শিশুর অভিমান, অতঃপর আত্মহত্যা

আপডেট : ১০:৪২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩