ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • 137

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চাঁদপুরের মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। আজ বুধবার দুপুরে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রলারের মাঝি মোজাম্মেল হোসেন জানান, মুন্সীগঞ্জের মোক্তারপুরে অবস্থিত প্রিমিয়ার কম্পানির কারখানা থেকে ৩ হাজার ১০০ বস্তা সিমেন্ট নিয়ে ইশরাক নামে একটি ট্রলার চাঁদপুরের বাগড়াবাজার যাচ্ছিল।

ট্রলারটি মেঘনা নদীর বড়স্টেশন এলাকায় পৌঁছালে তা ঝড়ের কবলে পড়ে। এতে মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়।

এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর জেলার রায়পুর বাজারের মেসার্স হাফিজ স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট কারখানা থেকে এসব সিমেন্ট ক্রয় করেন। পরে তা ট্রলারযোগে চাঁদপুরের বাগড়াবাজার নিয়ে যাওয়ার কথা ছিল।

প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম জানান, এতে তার প্রায় সাড়ে ১৬ লাখ টাকা জলে গেছে। এছাড়া ডুবে যাওয়া ট্রলার তো আছেই।

এদিকে, দুর্ঘটনার পর থেকে স্থানীয় ডুবুরি দিয়ে ডুবে যাওয়া ট্রলারটি চিহ্নিত করা হয়েছে। তবে এটি পানির নিচ থেকে তুলে নিয়ে আসা অসম্ভব বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মেঘনায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

আপডেট : ০৬:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২