মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের করবন্দ গ্রামে মৃত সোনা মিয়ার ছেলে সুলতান দীর্ঘদিন করবন্দ রাস্তার পাশে ড্রেজার দিয়ে বলু উত্তোলন করে আসছেন। এতে আশপাশের ফসলী জমির মালিক নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভুক্তভোগী দৈনিক চাঁদপুর কন্ঠ ও সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার রিপোর্টার মোঃ সিয়াম হোসেনকে অবগত করেন। পরে তিনি শনিবার দুপুরে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশ করার পরেরদিন অর্থাৎ রোববার রাতে অপরিচিত একটি নম্বর থেকে কল করে সিয়ামকে বিভিন্ন হুমকি প্রদান করা হয়। পরে মঙ্গলবার রাতে ড্রেজার কর্তৃপক্ষ সিয়াম হোসেন- নামের ওই সংবাদকর্মীকে করবন্দ দোকানের কাছে পেয়ে তাকে হুমকি ধমকি দেয়। এক পর্যায়ে ড্রেজারে বালু উত্তোলন করা সুলতান বেপারীর বিল্ডিংয়ের গেটের ভেতরে নিয়ে গেট লাগিয়ে সংবাদকর্মীকে টানাহেচড়া করে। তাকে ড্রেজারে বালু উত্তেলন সংক্রান্ত ওই সংবাদ ডিলেট করতে হুমকি প্রদান করে নিউজগুলো ডিলেট করানো হয়। পরে তফসিল নামে এক কথিত সাংবাদিক ফেসবুক লাইভ করে সংবাদকর্মী সিয়াম ভুল সংবাদ বলে প্রকাশিত করতে বাধ্য করেন।
অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করায় সংবাদকর্মীকে হেনস্থা
-
ডেস্ক নিউজ - আপডেট : ১০:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- 43
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















