ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জন্মদিনে হাজীগঞ্জে রাব্বির উদ্যোগে দোয়া-মাহফিল ও খাবার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • 37
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিলের আয়োজন ও এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের পাকপাঞ্জাতন (আঃ) সুন্নিয়া নুরানী হাফেজীয়া মাদরাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া শেষে এতিমসহ উপস্থিত শিশু শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত করেন, মাদরাসার পরিচালক হাফেজ মো. গোলাম নূরনবী।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ প্রয়াত সকল শহীদের মাগফেরাত এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াত ও সুস্থতাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া-মাহফিলে মাদরাসার প্রতিষ্ঠাতা মো. কবির হোসেন, শিক্ষক হাফেজ মো. রেজাউল ইসলাম, পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমায়ন আজাদ, উপ-প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সম্পাদক হৃদয় হোসেন জাহিদ, মাহমুদুল হাসান মুগ্ধ, ১০নং ওয়ার্ড সভাপতি শাহপরান, ৪নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ হোসেন, সহ সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্রধানমন্ত্রীর জন্মদিনে হাজীগঞ্জে রাব্বির উদ্যোগে দোয়া-মাহফিল ও খাবার বিতরণ

আপডেট : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩