চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক বাজারে গভীর রাতে আগুন লেগে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৩টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অগ্নিকান্ড স্থল পরিদর্শন করেন ও সমবেদনা জানান।
পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে আর্থিক অনুদান প্রদান করলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হ্যামস্ গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান (সিআইপি)। পরিদর্শন কালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, মোঃ বিল্লাল হোসেন তুষার, আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ, আওয়ামী লীগ নেতা হাসান আহমেদ, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, সূচীপাড়া উঃ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মিয়াজি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হুমায়ূন কবির হিরো, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফজলুল হক বাবু, ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মজুমদার, উপজেলা ছাত্রলীগে সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিয়াজি, উপজেলা যুবলীগ নেতা পিযুষ মজুমদার, আওয়ামী লীগ নেতা জাকির হাজারী, পৌর ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমনসহ উপজেলা ও ইউনিয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। এর পূর্বে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুল খালেক চেয়ারম্যান ও পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মরহুম মকবুল আহমেদের কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজ খবর নেন ইঞ্জিনিয়ার শফিকুর রহমান সিআইপি।
শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ইঞ্জিনিয়ার শফিকুর রহমান সিআইপি’র আর্থিক সহায়তা প্রদান
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৯:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- 41
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















