ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে নিসচা’র জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • 40
চাঁদপুরের ফরিদগঞ্জে ‘নিরাপদ সড়ক চাই’এর জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ হয়েছে।
রোববার(১ অক্টোবর) সকালে ‘নিরাপদ সড়ক চাই’ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি বারাকাত উল্লাহ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক নারায়ন রবিদাসের পরিচালনায় ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ডে নিসচা’র স্বেচ্ছাসেবীরা বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় যাত্রীদের মাঝে সড়কে চলাচলের নিয়ম বিষয়ে জানান। পরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সড়কে চলাচলের বিষয়ে জানাতে ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পাইন শেষে নিসচার নেতৃবৃন্দ ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজে সমুখ সড়কের পাশে সড়ক সাইন ও স্কুল শিক্ষার্থীদের পারাপারের সুবিধার্থে জেব্রাক্রসিং স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে জানানো হবে বলে নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক রুহুল আমিন খান স্বপন,সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান এবং সদস্য জাহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে নিসচা’র জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

আপডেট : ০৯:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩