ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে অটোরিক্সা, ভ্যানগাড়ি ও কাঁচামাল প্রদান করে দুইজন ভিক্ষুককে পুর্নবাসন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • 35

হাজীগঞ্জে মো. মাসুদ মিয়া ও মো. খোকন মিয়া নামের দুইজন শারিরিক প্রতিবন্দ্বী ভিক্ষুককে অটোরিক্সা, ভ্যানগাড়ি ও কাঁচামাল কিনে দিয়ে পুনর্বাসন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহীত স্কীম বাস্তবায়নে ভিক্ষুকদের মাঝে এককালীন অনুদান/সহায়ক উপকরণ বিতরণের মাধ্যমে তাদের পুর্নবাসন করা হয়।
গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিক্ষুক মো. মাসুদ মিয়ার হাতে অটোরিক্সার চাবি এবং মো. খোকন মিয়ার হাতে ভ্যানগাড়ি ও কাঁচামাল তুলে দেন। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনাতয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুর্নবাসনের উপকরণ প্রদান করা হয়।
হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহদাত হোসেনের উপস্থাপনায় ভিক্ষুক পুর্নবাসন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মোস্তফা মোস্তাকুর রহিম খান, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ ও সরকারি কর্মকর্তা।
এদিকে অটোরিক্সা প্রাপ্ত ভিক্ষুক মো. মাসুদ মিয়া এবং ভ্যানগাড়ি ও কাঁচামাল প্রাপ্ত মো. খোকন মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এ সময় তারা বলেন, আমরা দুইজনের শারিরিক প্রতিবন্দ্বী। এতোদিন ভিক্ষা করে চলেছি, আর এখন থেকে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে সরকারি দেওয়ার উপকরণ কাজে লাগিয়ে জীবিকা-নির্বাহ করবো। আপনারা দোয়া করবেন।

উল্লেখ্য, অটোরিক্সা প্রাপ্ত মো. মাসুদ মিয়া উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামের বাসিন্দা। তাঁর এক পা নেই। অপরদিকে ভ্যানগাড়ি ও কাঁচামাল প্রাপ্ত ভিক্ষুক মো. খোকন মিয়া হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের বাসিন্দা। তার এক হাত ভাঙ্গা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে অটোরিক্সা, ভ্যানগাড়ি ও কাঁচামাল প্রদান করে দুইজন ভিক্ষুককে পুর্নবাসন

আপডেট : ০৮:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩