ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরের চাঞ্চল্যকর বাবু হত্যা মামলা মোহনপুর ইউপি চেয়ারম্যান ফের কারাগারে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • 45

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহাদুরপুর গ্রামের যুবলীগ নেতা চাঞ্চল্যকর মোবারক হোসেন
বাবু হত্যা মামলায় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে আবারও
জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গতকাল (৪ অক্টোবর) বুধবার সকালে চাঁদপুর জেলার আমলী আদালত মতলব উত্তরের বিচারক নাজমুল
হাসান চৌধুরীর আদালত এ আদেশ দেন। এর আগে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল
বিভাগ তার জামিন স্থগিতাদেশ করলে নি¤œ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি
করেছিলো। জানা যায়, কাজী মিজান বিভিন্ন তথ্য গোপন করে উচ্চ আদালত থেকে জামিন
নিয়েছিলো।
মামলার বাদী আমির হোসেন কালু ও মামলার বিভিন্ন তথ্য সুত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার
আলোচিত যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু হত্যা মামলায় প্রধান আসামি কাজী
মিজানুর রহমান ওরফে কাজী মিজানকে উচ্চ আদালতের দেয়া জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত
করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল
বিভাগ এ জামিনের স্থগিতাদেশ দেন।
গত ১২ সেপ্টেম্বর জামিন স্থগিতাদেশের সুপ্রিম কোর্টের কপি চাঁদপুর চীফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছেছে বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। এদিকে সুপ্রিম
কোর্টের আপিল বিভাগের জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিতের খবরে হত্যা মামলার ধার্য্য তারিখে
মামলার প্রধান আসামি কাজী মিজানুর রহমান আদালতে হাজির হননি।
এর আগে গত ৩১ আগস্ট হাইকোর্ট থেকে কাজী মিজান, কাজী মতিন ও কাজী হাবিব জামিন
পেলে ওই দিনই মামলার বাদী ও নিহত বাবু’র ভাই আমির হোসেন কালু সুপ্রিম কোর্টের
আপিল বিভাগে জামিন বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালত কাজী মিজানুর রহমানকে উচ্চ আদালতের দেয়া
জামিনের ওপর ৮ সপ্তাহের স্থগিতাদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম মিয়া ও অ্যাডভোকেট আল-আমিন উজ্জ্বল জানান,
উচ্চ আদালতে তথ্য গোপন করে কাজী মিজান জামিনে বের হয়েছিলো। আমরা বাবু হত্যা
মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরের চাঞ্চল্যকর বাবু হত্যা মামলা মোহনপুর ইউপি চেয়ারম্যান ফের কারাগারে

আপডেট : ০৮:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩