ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • 42

চাঁদপুরের ফরিদগঞ্জে বিউটি আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে
পুলিশ। বিউটি আক্তার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের
মিজির বাড়ির মৃত ইমান হোসেনের স্ত্রী।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বিউটি আক্তার মঙ্গলবার (৩ অক্টোবর )
সন্ধ্যায় তার নিজ ঘরে কীটনাশক পান করে। মাকে ছটফট করতে দেখে ছেলে
জোবায়ের (৮) ডাকচিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার
করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত
চিকিৎসক তাকে ঢাকা রেফার করে। তবে ঢাকায় নেয়ার প্রস্তুতিকালে সে
হাসপাতালেই মৃত্যু বরণ করে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার (৪
অক্টোবর) হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান,
পরবর্তী আইননুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০৮:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩