ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা শাহজান মিজির ‍মৃত্যুতে ইঞ্জি. মমিনুল হক’র শোক প্রকাশ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • 40
হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. শাহজান মিজি (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ–রাজেউন। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাদ জোহর পালিশারা মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী।
শুক্রবার (৬ অক্টোবর) এক শোকবার্তায় ইঞ্জি. মমিনুল হক ও এম এ রহিম পাটওয়ারী জানান, শাহজান মিজি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
তারা বলেন, তার মৃত্যুতে দল একজন নিবেদিত নেতাকে হারিয়েছে। শাহজান মিজির মৃত্যুতে তার এলাকাবাসীর ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত।
মমিনুল হক ও এম এ রহিম পাটওয়ারী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিএনপি নেতা শাহজান মিজির ‍মৃত্যুতে ইঞ্জি. মমিনুল হক’র শোক প্রকাশ 

আপডেট : ১০:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩