বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ
বলেছেন,আওয়ামী লীগকে সমর্থন করার কারণে হিন্দু সম্প্রদায়ের উপর স্বাধীনতা
বিরোধী শক্তি অনেক হামলা চালিয়েছিলো। বর্তমানে সরকারে আমলে প্রতিটি
সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদভাবে জীবনযাপন করতে পারছে এবং উৎসবমূখোর
পরিবেশে সকল ধর্মীয় উৎসব পালন করে আসছে।
শনিবার দুপুরে কচুয়া উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি ফণি ভূষণ
মজুমদার তাপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকাশ সাহার সঞ্চালনায় বক্তব্য
রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী
সোহাগ, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান,
ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, হাবিব
মজুমদার জয়, সাচার জগন্নাথ ধাম পূজা সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু
কৃষ্ণ বসু, কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন
দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার প্রমূখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ উপজেলার সনতান ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা
উপস্থিত ছিলেন।
একই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ
পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর ফাযিল মাদ্রাসার মাঠে স্থানীয় আওয়ামী
লীগের আয়োজনে শেখ হাসিনার উন্নয়ন প্রচার সমাবেশে উপস্থিত থেকে
প্রধান অতিথির বক্তব্য রাখেন।




















