ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • 26

কচুয়ায় দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও
যুগপূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এক যুগপূর্তি উপলক্ষ্যে শনিবার
সকালে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান প্রধান
অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেঁটে বিতর্ক প্রতিযোগিতার শুভ
উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সিকেডিএফ কচুয়া শাখার সভাপতি মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও
সিকেডিএফ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক রাজন দে সঞ্চালনায় সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সৈয়দ আনিসুর রহমান,
গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন, বিশিষ্ট্য শিল্পপতি ও
সমাজসেবক মো. মজিবুল্যাহ, সিকেডিএফ চাঁদপুর জেলা শাখার সভাপতি কাজী
শাহাদাত, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, রহিমানগর বিএবি
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, সিকেডিএফ কচুয়া শাখার
সিনিয়র সহসভাপতি ফরহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও
সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের
দায়িত্ব পালন করেন- টেলিভিশন বির্তাকিক মো. জাহিদ হাসান, বির্তাকিক
সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন সিরাজী, মো. আবু ছালেহ, মেহেদী হাসান
সোহেল ও রাবেয়া আক্তার।
বিতর্ক প্রতিযোগিতায় প্রান্তিক পর্বে কচুয়া উপজেলায় ৪টি
প্রাথমিক বিদ্যালয়, ৮টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজ অংশ গ্রহণ করে।
হাড্ডাহাড্ডি লাড়াই শেষে প্রতিযোগিতায় রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
খানম একাডেমি, খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়, রহিমানগর
বিএবি উচ্চ বিদ্যালয়, হাজী চাঁদপুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীরামপুর উচ্চ
বিদ্যালয় ও ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ বিজয় লাভ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট : ০৬:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩