ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে শোভান-জয়গঞ্জ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • 33
ফরিদগঞ্জে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান-জয়গঞ্জ (শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ হানিফা) সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।
৭ অক্টোবর শনিবার বিকালে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাল বাড়ির সম্মুখস্থ সড়কে ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেন, এই সড়কটির জন্য এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। বর্তমান জনবান্ধব সরকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন। তারই ফলশ্রুতিতে আজ ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এই সড়কের। আশা করি এতে মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন না হলে দেশের জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সে কারণে সরকার প্রতিনিয়ত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় তিনি উপস্থিত সকলের কাছে নৌকা মার্কার জন্য ভোট চান।
৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জাকির হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাননীয় এমপি মহোদয়ের গোবিন্দপুর উত্তর ইউনিয়ন প্রতিনিধি পুতুল সরকার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ।
আরএন্ডএইচ শোভান বাজার-জয়গঞ্জ সড়ক ভায়া নয়াহাট বাজার সড়ক উন্নয়ন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটোয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরীফ হোসেন খান, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান বাবলু পাটোয়ারী, ৮নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং উপস্থিত অতিথিবৃন্দের মাঝে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া সরকারের উন্নয়ন নিয়ে গান পরিবেশন করেন হেদায়েতুল্লাহ হেদা বয়াতি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে শোভান-জয়গঞ্জ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ০৮:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩