ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানে দুর্ঘটনায় হাজীগঞ্জের ফারুক গাজীর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • 46
ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফারুক গাজী (৪৬) নামের এব বাংলাদেশী ব্যবসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যায় ৭টায় ওমানের ইবরা জেলার বিভিয়া থানাধীন গাব্বি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকায় গত ১৫ বছর যাবৎ সুপার শপের ব্যবসা করে আসছিলেন।
নিহত মোহাম্মদ ফারুক গাজী হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গাজী বাড়ির মোহাম্মদ জিতু গাজীর ছেলে। তাঁর বাবা-মা, স্ত্রী ও দুই ছেলেসহ এক মেয়ে সন্তান রয়েছে। এদিকে তাঁর মৃত্যুর খবর শুনে পরিবার, স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি সদস্য মুসলিম গাজী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেন জানান, মোহাম্মদ ফারুক গাজী ব্যবসায়ীক কাজে তার গাড়ি নিয়ে গাব্বি নামক এলাকায় বের হয়েছিলেন। এ সময় স্থানীয় এক ওমানীর দ্রুতগামী গাড়ির সাথে মুখোমুখি সংর্ঘষ হলে তিনিসহ ওই গাড়ির লোকজন আহত হন।

পরে তাৎখনিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ফারুক গাজীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ ওই হাসপাতালে সংরক্ষিত করে রাখা হয়েছে। তার মরদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে তারা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ওমানে দুর্ঘটনায় হাজীগঞ্জের ফারুক গাজীর মৃত্যু

আপডেট : ০৬:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩