ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • 41
ফরিদগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে (৯ সেপ্টেম্বর) উপজেলার ১নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সেকদি গ্রামের ঠাকুর বাড়িতে ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ডাকাত দল সেকদি গ্রামের ঠাকুর বাড়িতে সাবেক পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের ঘরের দরজার ভেঙ্গে প্রবেশ করে। এসময় ঘুমিয়ে থাকা তার ছেলে শাহাদাত হোসেন সাজিদের গলায় ধারালো অস্ত্র ধরে তার হাত ও পা বেঁধে ফেলে। পরে ভিতরের রুমে প্রবেশ করে প্রথমে জাহাঙ্গীর আলম ও পরে তার স্ত্রীকে আঘাত করে তাদের হাত ও পা বেঁধে ফেলে। জাহাঙ্গীরের ছোট মেয়ে কান্না করে উঠলে তাকে আছাড় দিয়ে মারার চেষ্টা করে ডাকাতরা। এসময় জাহাঙ্গীরের স্ত্রী তাদের হাতে-পায়ে ধরে মাফ চায়। পরে তারা তার ওপর হামলা করে রক্তাত করে ফেলে। এসময় ঘরের ভিতরে থাকা আলমিরা শোকেসসহ সকল কিছু ভেঙ্গে ফেলে। ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এসময় সাবেক পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে ডাকাতরা মারধর করে রক্তাক্ত করে ফেলে। ডাকাত সদস্যরা সবকিছু নিয়ে চলে যাওয়ার পরে আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর আলমকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে গত ৮ মাস পূর্বেও এই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শাহাদাত হোসেন সাজিদ বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম। হঠাৎ করে রাত ৩ ঘটিকার সময় আমাদের ঘরের দরজা ভেঙ্গে আমার রুমে ডাকাতরা প্রবেশ করে এবং আমাকে মারধর করে এবং আমার হাত পা বেঁধে ফেলে। ভিতরের রুমে প্রবেশ করে আমার বাবা ও মাকে মারধর করে এবং তাদেরকেও বেঁধে ফেলে। ঘরের সকল কিছু নিয়ে তারা চলে যায়। আমার বাবাকে তারা খুব মারধর করেছে। উনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় রয়েছে।
ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শোনার পরে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্তাদীন অবস্থায় রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

আপডেট : ০৮:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩