ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের বেতন-বোনাস নিয়ে সুখবর মাউশির

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • 121

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ও বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পবিত্র ঈদুল ফিতরের আগেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস দেওয়া হবে। মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে ইতিমধ্যে শিক্ষকদের বেতন-ভাতার পাস করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন-ভাতার প্রস্তাব আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ৩টায় বাজেট শাখা থেকে পাস করা হয়েছে। এটি এখন অধিদপ্তরে পাঠানো হচ্ছে। আাগামী সপ্তাহে অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মাউশির উপসচিব (বাজেট) মো. নূর-ই-আলম গণমাধ্যমকে বলেন, পাস হওয়া প্রস্তাবটি অধিদপ্তরের পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী সপ্তাহে শিক্ষকেরা বেতন-বোনাসের সরকারি অংশের অর্থ পাবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শিক্ষকদের বেতন-বোনাস নিয়ে সুখবর মাউশির

আপডেট : ১০:৪০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২