ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের বেলচোঁ বাজারে ১৪ লক্ষ টাকা ব্যয়ে পাবলিক টয়লেট উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান মজিব 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • 29

হাজীগঞ্জের বেলচোঁ বাজারে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১৪ লক্ষ টাকা ব্যয়ে স্বাস্থ্যসম্মত

পাবলিক টয়লেট উদ্বোধন করা হয়েছে।

সোমবার ১৬ অক্টোবর বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ বাজারে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ,স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প (জিওবি-

বিশ্বব্যাংক)২০২২-২০২৩ খ্রিঃ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর বাস্তবায়নে এ পাবলিক টয়লেটের শুভ উদ্বোধন করা হয়।

বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) পল্লী চিকিৎসক মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুর হোসাইনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব বলেন,এ পাবলিক টয়লেটটি সুষ্ঠুভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব।  নইলে বিপুল পরিমাণ অর্থ দিয়ে নির্মিত আধুনিক মানের এ পাবলিক টয়লেট কার্যত কোনো কাজে আসবে না।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের উন্নয়নের যে ভিশন দিয়েছেন তারই অংশ হিসেবে এবং হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি স্যার এর উন্নয়নমূলক ধারাবাহিক কাজের অংশ হিসেবে জনসাধারণের সুবিধার জন্য উক্ত পাবলিক টয়লেটটি নির্মাণ করা হয়েছে। বেলচোঁ বাজার এবং আশপাশের সাধারণ মানুষ ও নাগরিকদের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে এটি ভূমিকা রাখবে। এই পাবলিক টয়লেটে নারী-পুরুষদের জন্য আলাদা চেম্বার, হাত ধোয়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎসহ পেশাদার পরিচ্ছন্নকর্মী ও কেয়ারটেকারের ব্যবস্থা রয়েছে।

এসময় আরো বক্তব্যে রাখেন,হাজীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান,এমদাদ তপদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন,আবু জাফর মাষ্টার,সামছু উদ্দিন মিয়াজি, ইসমাইল আখন,ইউপি সদস্য হাসান খাঁ,আলাউদ্দিন মুন্সীসহ বেলচোঁ বাজরের সকল পর্যায়ের ব্যবসায়ী বৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১৪ লক্ষ টাকা ব্যয়ে স্বাস্থ্যসম্মত

পাবলিক টয়লেটের চাবি বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) পল্লী চিকিৎসক মোঃ আব্দুল মজিদ  ও সাধারণ সম্পাদক মোঃ নুর হোসাইনের হাতে তুলে দেন ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের বেলচোঁ বাজারে ১৪ লক্ষ টাকা ব্যয়ে পাবলিক টয়লেট উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান মজিব 

আপডেট : ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩