ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ের ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের করুণ মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৩৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • 103

নিহতরা হচ্ছেন, হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরফকিরা গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম (৩৫) ও তার তিন বছরের শিশু ছেলে ইয়াছিন। কোহিনুর পূর্বচরবাটা গ্রামে খায়রুল হাসান ওরফে জমিদার শাহিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার পর কোহিনুর তার শিশু ছেলেকে কোলে নিয়ে পাশের বাড়ি যায়। বিকেলের দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি বাগানে কোহিনুর ও তার ছেলেকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে দেখতে পায় বিদ্যুতের একটি তারের সাথে পেচিয়ে আছে মা-ছেলে। পরে স্থানীয়রা চরজব্বার থানায় খবর দিলে পুলিশ বিকালে এসে স্থানীয় ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি চরজব্বার থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সুবর্ণচর কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সফিউল হক জানান, বুধবার রাতে ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছ ও গাছের ডাল পড়ে তার ছিঁড়ে যায়। রাত থেকে তারা বিভিন্ন স্থানে কাজ করেছেন। কিন্তু পূর্ব চরবাটায় তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাদেরকে কেউ অবহিত করেনি। আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় তারে পেচিয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। লাইন বন্ধ রেখে মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

চরজব্বার ভূঞারহাট ফাঁড়ি থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ঝড়ের ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের করুণ মৃত্যু

আপডেট : ০৪:৩৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২