ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে চেয়ারম্যানের অনিয়মের অভিযোগে স্থানীয় জনগণের মানববন্ধন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • 31
চাঁদপুরের ফরিদগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলার ১২নং চরদুঃখিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি করেন স্থানীয়রা।
মানবন্ধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা চেয়ারম্যান শাহাজান মাস্টারের বিরুদ্ধে বিধবা ভাতা, নাগরিক সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, বয়স্ক ভাতা, বিজিডি চাল, বিজিএফ চালসহ নানা অনিয়মের কথা তুলে ধরেন এবং চলমান সমস্যা নিরসনের কথাও বলেন তারা। চেয়ারম্যান সঠিকভাবে পরিষদে না আসার কারণে সেবা থেকে বঞ্চিত হন বলে দাবি করেন বক্তারা। তারা আরো বলেন, গত কয়েদিন পূর্বে চেয়ারম্যান ও সচিবের মধ্যে মারামারির ঘটনায় স্থানীয় লোকদের মামলা দিয়ে হয়রানি করছেন তিনি বলে অভিযোগ করেন বক্তারা। হয়রানিমূলক মামলা তুলে নিতে চেয়ারম্যানকে অনুরোধ জানান। মামলা না তুলে নিলে আগামীতে আরো বড় কর্মসূচি দিবে বলে জানান ভুক্তভোগী লোকজন। এসময় সকল বিষয়ে দ্রুত সমাধান না করলে তার পদত্যাগের দাবিতেও পথে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে মানববন্ধনকালে জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন লিটন হোসেন, আলমগীর হোসেন, রাছেল হোসেন, অলি চৌকিদার, সফি উল্যা, জামাল হোসেন, বিলকিছ বেগমসহ আরো অনেকে। ##
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব

ফরিদগঞ্জে চেয়ারম্যানের অনিয়মের অভিযোগে স্থানীয় জনগণের মানববন্ধন 

আপডেট : ০৮:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩